কারামত দরবেশদের মনের ইচ্ছা —
এরপর বললেন, আমি এক সময় সিস্তানে ভ্রমণরত ছিলাম, যখন শায়খ আহাদউদ্দিন কিরমানীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিলো। তিনি আমাকে বললেন, কল্যাণের পথে রয়েছো। তিনি আরো বললেন যে, মাশায়েখদের খেদমত করে তুমি সৌভাগ্যবান হয়েছো এবং আমার নিকট আসাও তোমার জন্য মঙ্গল বয়ে আনবে। আমি তাঁর নিকট কিছুদিন থেকে গেলাম।আরও দশজন দরবেশ তাঁর মজলিশে উপস্থিত ছিলো; যাঁদের প্রত্যেকেই সাহেবে নে'য়ামত (আল্লাহতায়ালার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি) ছিলেন।

কারামত সম্বন্ধে আলোচনা হচ্ছিলো। তাদেরমধ্য হতে একজন বলে উঠলেন, কিছু কারামত প্রদর্শন করা দরকার।
শায়খ আহাদউদ্দিন কিরমানী রহমতুল্লাহি আলাইহি মজলিসের প্রধান ছিলেন, প্রত্যেকে বললেন, প্রথম কারামত আপনাকে প্রদর্শন করতে হবে। তিনি বললেন, এ শহরের শাসনকর্তা আমার প্রতি বিশ্বাসরাখেনা এবং অনেক সময় আমাকে কষ্ট দেয়, তাই আজ ময়দান হতে তার আর ফেরা হবে না। তিনি এ কথা বলার একটু পরেই একজন লোক এসে সংবাদ দিলো, এ শহরের শাসনকর্তা একটু আগে পলো খেলার সময় ঘোড়ার উপর থেকে পড়ে প্রাণ ত্যাগ করেছে।
এক দরবেশ আমার দিকে তাকিয়ে বললেন, এবার আপনার পালা, কিছু প্রদর্শন করুন। আমি তাদেরকে চোখ বন্ধ করতে বলে মুরাকাবায় বসলাম একটু পরে মাথা উত্তোলন করে তাদেরকে চোখ খুলতে বললাম, দরবেশগণ চোখ মেলে তাকিয়ে দেখে তারা স্বশরীরে কাবাশরীফে উপস্থিত। কিছুক্ষণ সেখানে থাকার পর একই নিয়মে মজলিসে প্রত্যাবর্তন করলাম। তারা এ কারামত দেখে বললেন যে, হ্যাঁ, দরবেশ হতে হলে এমনই হওয়া দরকার। আমার কারামত দেখানো শেষ হলে আমরা তাদেরকে বললাম, আমাদেরটা তো শেষ করেছি এবার আপনারা দেখান। তারা বললেন, দেখুন। এই বলে তারা নিজেদের মাথা খিরকার ভিতরে প্রবেশ করালোএবং গায়েব হয়ে গেলো। অবশ্য খিরকা ওখানেই পড়ে রইলো।
পরবর্তী পর্ব —
আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের রিজিকের জন্য চিন্তা করতে হয়না—

No comments:
Post a Comment