ধৈর্য ও অভাবই হচ্ছে দরবেশের সঙ্গী —
📚রাহাতুল ক্বুলুব ✍🏻নিজামুদ্দীন আউলিয়া (রহ.)
এরপর এরশাদ করলেন যে- ধৈর্য ও অভাবই হচ্ছে দরবেশের সঙ্গী। যদি দরবেশের নিকট কোন প্রকার নজর নিয়াজ (ফুতুহ) নাও আসে তবু সে বলবে না যে আমি কিছু পাইনি।
'সুলুকে'র কিতাবে বর্ণিত আছে, মালেক বিন্ দীনার রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। উভয়ে আলাপ আলোচনা করতে করতে আহারের সময় হয়ে গেলো। দরবেশের মেয়ে লবণ বিহীন দুটো গমের রুটী দুজনের জন্য সম্মুখে এনে রাখলো। দরবেশ মালেক বিন্ দীনার রহমতুল্লাহি আলাইহিকে আহারের জন্য অনুরোধ জানালো। মালেক বিন্ দীনার রহমতুল্লাহি আলাইহি তাঁর অনুরোধে শরীক হলেন। কিন্তু রুটী কামড় দিয়ে দেখেন রুটীতে লবণ নেই। তিনি বললেন, রুটীতে নিমক নেই, একটু নিমক হলে ভালো হতো। দরবেশের মেয়ে যখন এ কথা শুনলেন তখন তিনি দৌড়ে মুদি দোকানে গেলেন এবং নিজের লোটাটি বন্ধক রেখে নিমক এনে আহারের জন্য পেশ করলেন। উভয়ে নিমক সহকারে আহার ক্রিয়া সম্পন্ন করলেন।
আহারের পর মালেক বিন্ দীনার (রহমতুল্লাহি আলাইহি) আল্লাহ্ তায়ালার শুকুর গুজারী করে বললেন, 'ধৈর্য ধারণ করা ভালো'।
দরবেশের মেয়ে মালেক বিন্ দীনার রহমতুল্লাহি আলাইহি-এর এ উক্তি শুনে বললেন, "যদি আপনার নিজের ধৈর্য হাসিল হয়ে থাকতো তাহলে নিমকের জন্য আমার লোটা বন্ধক রাখতে হতোনা এবং দরবেশ বললেন, আজ ১৭ বছর হলো নিজের নফসকে নিমক হতে বঞ্চিত রেখেছি। আমি এখন এও জানিনা যে নিমকের রং কেমন! হে মালেক, তুমি কি আমাকে আহার সম্বন্ধে উপদেশ দিচ্ছ? মালেক, প্রকৃত দরবেশী অন্য জিনিস এবং পোষাকী দরবেশী অন্য জিনিস। তুমি কি জাননা দরবেশদের উপর কি ধরণের দুঃখ, কষ্ট, বালা, মসিবত, বাধা, বিপত্তি নিপতিত হয়? দরবেশের- কথায় তিনি সম্বিত ফিরে পেয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন।
পরবর্তী পর্ব —
খিরকা
খিরকা

No comments:
Post a Comment