খিরকা
📚রাহাতুল ক্বুলুব ✍🏻নিজামুদ্দীন আউলিয়া (রহ.)
আলোচনা খিরকা সম্বন্ধে শুরু হলো, হুজুর এরশাদ করলেন যে হযরত রাসুলে মাকবুল (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) মি'রাজ হতে ফিরে আসার পর নিজের সাহাবা রাদিআল্লাহু আনহুমদেরকে ডেকে এরশাদ করলেন যে আমার প্রতি আল্লাহ্ তায়ালার নির্দেশ হয়েছে যে, আমার দরবেশী খিরকা ঐ ব্যক্তিকে প্রদান করবো যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমি জানিনা, সঠিক উত্তর আমি কার নিকট হতে পাব?
প্রথম আমিরুল মু'মেনীন হযরত সিদ্দীকে আকবর রাদি আল্লাহু আনহু-এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদি আমি তোমাকেই এ দরবেশী খিরকা দান করি তাহলে তুমি এর হক কিভাবে আদায় করবে?
হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু জওয়াব দিলেন, বিশ্বস্ততা অবলম্বন করবো, মওলার বন্দেগীতে কছুর (ত্রুটি) করবো না এবং যে সব মাল আমার নিকট আছে এবং ভবিষ্যতে যা আসবে তার সমস্ত কিছুই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব।
এরপর হযরত ওমর রাদি আল্লাহু আনহু-কে উদ্দেশ্য করে বললেন, হে ওমর ! এ খিরকা যদি তোমাকে দেয়া হয় তাহলে তুমি এর হক কিভাবে আদায় করবে?
আমিরুল মো'মেনীন হযরত ওমর ফারুক রাদি আল্লাহু আনহু বললেন, আপিন যদি আমাকে এ দরবেশী খিরকা দান করেন তাহলে বিশ্বস্ততা অবলম্বন করবো; আল্লাহর বান্দাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবো এবং অত্যাচারীদের প্রতিশোধ নিব।
তারপর হযরত ওসমান গণী রাদি আল্লাহু আনহু-কে লক্ষ্য করে বললেন, যদি তোমাকে এ দরবেশী খিরকা প্রদান করা হয় তাহলে তুমি এর হক কিভাবে আদায় করবে?
উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) এ খিরকা যদি আপনি আমাকে দান করেন তাহলে আমি উদারতা, বদান্যতা ও বিনয়াবনতা অবলম্বন করবো অর্থাৎ এ খিরকার যে হক আছে তা পরিপূর্ণরূপে আদায় করবো।
সর্বশেষে আমিরুল মো'মেনীন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু-এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যদি এ দরবেশি খিরকা তোমাকে দেয়া হয় তাহলে তুমি এর হক কিভাবে আদায় করবে?
উত্তরে হযরত আলী রাদি আল্লাহু আনহু বললেন, ইয়া সরদারে দু' আলম, যদি আমাকে এ খিরকা দান করেন তাহলে আমি আল্লাহ তায়ালার প্রকৃত বান্দাদের ও এ খিরকার গোপনীয়তা রক্ষা করবো।
হযরত রাসূলে মাকবুল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বললেন, এ জবাবই প্রকৃত জবাব যা হযরত আলী প্রদান করেছে। অতএব এ দরবেশী খিরকা তাকেই দেয়া হলো। বলতে বলতে হযরত শায়খুল ইসলাম শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি-এর চোখ অশ্রুতে ভরে উঠলো এবং হায় হায় করে কেঁদে উঠলেন ও জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরে এলে পুনরায় বলতে লাগলেন, দরবেশী হলো গোপনীয়তা।
পরবর্তী পর্ব —
দরবেশের শর্ত
দরবেশের শর্ত

No comments:
Post a Comment