অপব্যায় (রাহাতুল ক্বুলুব)




অপব্যায়—

📚রাহাতুল ক্বুলুব ✍🏻নিজামুদ্দীন আউলিয়া (রহ.) 

এ আলোচনার সময় মাওলানা বদরুদ্দিন ইসহাক রহমতুল্লাহি আলাইহি আরজ করলেন যে,

ইস্রাফ অর্থাৎ (ব্যয়বহুলতা, অপচয়, অপব্যয়) কি এবং এর মাত্রা ও সীমা কতদূর পর্যন্ত? উত্তরে তিনি বললেন, যে খরচ আল্লাহর ওয়াস্তে ধর্মের নিয়তে জনকল্যাণে নয় সেটাই 'ইস্রাফ' বা অপব্যয় এবং যদি সমস্ত জগতের ঐশ্বর্যও আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর রাস্তায় খরচ করা হয় তবু সেটা অপব্যয় বা ইস্রাফ নয়। হযরত শায়খুল ইসলাম শায়খ ফরিদউদ্দিন গঞ্জেশকর্ রহমতুল্লাহি আলাইহি যখন এ অমিয়বাণী বর্ণনা করছিলেন তখন যোহরের নামাজের আজান ভেসে এলো। তিনি মজলিস বরখাস্ত করে নামাজে নিমগ্ন হলেন। অন্যান্যরাও তাঁকে অনুসরণ করলেন। -আল্হামদু লিল্লাহি আলা জালিক। 

পরবর্তী পর্ব —
প্রকৃত দরবেশের গুনাবলী 

No comments:

__